দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৮৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন তোমাদের কেউ রুকু করবে, তখন সে যেন সেখানে “সুবহানা রব্বিয়াল আযীম” তিনবার পাঠ করে এবং এটাই সর্বনিম্ন পরিমাণ, এবং যখন সিজদা করবে, তখন সেখানে “সুবহানা রব্বি-ইয়াল আলা” কমপক্ষে তিনবার পাঠ করবে। (ইবনে মাজাহ, তিরমিযী)। আবু দাউদ (রহঃ) বলেন, এটা আওন (রহঃ) এর মুরসাল হাদিস। কারণ তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ এর সাক্ষাত পাননি।