আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৮৭
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ “সূরা আত-তীন” এর “আলাইসাল্লাহু বি-আহকামিল হাকিমীন” বলবে, তখন সে যেন অবশ্যই বলে “বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন” অর্থাৎ অবশ্যই আমি এর সাক্ষী। অপর পক্ষে যে ব্যক্তি সূরা লা উকসিমু বি-ইয়াওমিল কিয়ামতি” এর শেষ আয়াত “আলাইসা যালিকা বি-কাদিরীন আলা আই-ইউহ-ইয়াল মাওতা” পাঠ করবে, তখন সে যেন অবশ্যই বলে, বালা অর্থাৎ অবশ্যই ক্ষমতাশালী। আর যে ব্যক্তি “সূরা মুরসালাত” পাঠ করার সময় “ফাবি আইয়ি হাদিসিন বা’দাহু ইউমিনুন” তেলাওয়াত করে, তখন সে যেন অবশ্যই বলে, “আমান্না বিল্লাহি” অর্থাৎ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। রাবী ইসমাঈল বলেন, অতঃপর আমি বর্ণনাকারী বেদুঈন আরবকে দেখার জন্য রওয়ানা হই এ উদ্দেশ্যে যে, হয়ত তার (আমার নিকট বর্ণনাকারীর) বর্ণনা সঠিক নয়। এ সময় রাবী আমাকে বলেন, হে আমার ভ্রাতুষ্পুত্র! তুমি কি মনে করেছ যে, আমি হাদিস ভুলে গিয়েছি? অথচ আমি এ জীবনে ষাটবার হজ্জ আদায় করেছি এবং প্রত্যেক হজ্জের মওসুমে আমি কি ধরনের উটের উপর সফর করেছি, তা এখনও আমার স্মরণ আছে। ।