Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৯

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, আবদুল্লাহ্ ইবনু মুহাম্মাদ বর্ণনা করেছেন যে, ইবনু ঈসা তাঁর বর্ণনায় মুহাম্মাদের পর আবূ বকর (রাঃ) এর পুত্র শব্দটি অতিরিক্ত যোজন করেছেন। অতঃপর তাঁরা সকলেই 'কাসিম ইবনু মুহাম্মাদ-এর ভ্রাতৃদ্বয়' এই বাক্যটির উপর একমত হয়েছেন। তারা বলেন, একদা আমরা আয়িশা (রাঃ) এর নিকট ছিলাম এমতাবস্থায় সেখানে খানা হাযির করা হল। তখন কাসিম নামায আদায়ের জন্য দন্ডায়মান হলে আয়িশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু-আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ খানা উপস্থিতির পর তা না খেয়ে এবং মলমুত্রের বেগ চেপে রেখে কেউ যেন নামায আদায় না করে। ।

ছবি বানান