Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯০

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ তিনটি কাজ কারও জন্য বৈধ নয়; (১) যে ব্যক্তি কোন কাওমের ইমামতি করে এবং সে তাদেরকে বাদ দিয়ে কেবল নিজের জন্য দুআ করে। যদি কেউ এরূপ করে তবে সে নিশ্চয়ই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ২) কেউ যেন পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন ঘরের অভ্যন্তরে (দৃষ্টি) নিক্ষেপ না করে। যদি কেউ এরূপ করে, তবে যেন সে বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করার মত অপরাধ করল। (৩) মলমুত্রের বেগ চেপে রেখে তা ত্যাগ না করার পূর্ব পর্যন্ত কেউ যেন নামায না পড়ে। ।

ছবি বানান