Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৬৮

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সাথে নামাযে রত থাকা অবস্থায় তাশাহহুদের মধ্যে ’ওয়া আলা ইবাদিহীস সালামু আলা ফুলান ওয়া ফুলান’ এর পূর্বে ’আসসালামু আলাল্লাহে’ বলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ তোমরা ’আসসালামু আলাল্লাহে’ বল না; কেননা আল্লাহ তা’আলা নিজেই ’সালাম’ বা শান্তি বর্ষণকারী। আর তোমরা যখন তাশাহহুদের সময় বসবে তখন অবশ্যই পড়বে ’’আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত্ তায়্যেবাতু আস্-সালামু আলায়কা আয়্যুহান-নবীয়্যু ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল-সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন’’। তোমরা যখন এটা পাঠ করবে তখন এর ছাওয়াব আসমান-যমীন এবং এতদুভয়ের মধ্যবর্তী স্থানে যে সমস্ত নেক বান্দা রয়েছেন তাদের উপর পৌঁছাবে। অতঃপর তিনি ’’আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’’ পাঠ করতে বলেন। অতঃপর তোমরা নিজেদের পছন্দনীয় উত্তম দুআ বেছে নিয়ে তা পাঠ করবে। ।

ছবি বানান