Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৬৯

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেনঃ তাশাহহুদের মধ্যে কি পাঠ করতে হবে তা আমরা জানতাম না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জানতেন। অতঃপর রাবী পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন। রাবী শারীক (রহঃ) বলেনঃ জামে ... আবু ওয়ায়েল হতে, তিনি আবদুল্লাহ হতে উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। রাবী আরো বলেনঃ তিনি আমাদের নিম্নোক্ত বাক্যগুলি শিখাতেন, কিন্তু তাশাহহুদের মত নয়। যথাঃ ’’আল্লাহুম্মা আল্লেফ বায়না কুলূবেনা ওয়া আসলেহ যাতা বায়নানা ওয়াহদিনা সুবুলাস্ সালাম ওয়া নাজ্জেনা মিনায যুলুমাতে ইলান-নূর ওয়া জান্‌নেবনাল্‌ ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়ামা বাতানা ওয়া বারেক লানা ফী আস্‌মাইনা ওয়া আবসারেনা ওয়া কুলূবেনা ওয়া আযওয়াজেনা ওয়া যুররিয়াতেনা ওয়াতুব্ আলায়না ইন্নাকা আন্তাত্ তাওয়াবুর রাহীম, ওয়াজ্আলনা শাকেরীনা লে-নিমাতিকা মুছনীনা বিহা কাবলীহা, ওয়া আতেমমিহা আলায়না।

ছবি বানান