দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৭৩
আসেম ইবনু ন নাদর (রহঃ) ..... হিত্তান ইবন আবদুল্লাহ আর-রুকাশী (রহ) হতে উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এর মধ্যে অতিরিক্ত আছে যে, ইমাম যখন কিরাআত পাঠ করবেন, তখন তোমরা চুপ থাকবে। রাবী বলেনঃ তাশাহহুদের মধ্যে ’’আশহহাদু আন্-লা ইলাহা ইল্লাল্লাহু’’ এর পর ’’ওয়াহদাহু লা শারীকা লাহু’’ অতিরিক্ত বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, চুপ করে থাকা সম্পর্কে বর্ণনা সংরক্ষিত নয়। কেননা রাবী সুলায়মান তায়মী ব্যতীত আর কেউই তা উল্লেখ করেন নাই। ।