দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৭৯
তিনি বলেন, আবু হুমায়েদ সাইদী (রাঃ) আমাকে বলেছেন যে, একদা তাঁরা (সাহাবাগণ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার উপর কিরূপে দরূদ পাঠ করব? জবাবে তিনি বলেন, তোমরা বলবেঃ আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন ওয়া আয্ওয়াজিহি ওয়া জুররিয়্যাতিহী কামা সাল্লায়তা আলা আলি ইবরাহীমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ও জুররিয়্যাতিহী কামা বরাকতা আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ’’। ।