আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৮০
আল-কানবী (রহঃ) .... আবদুল্লাহ্ ইবন যায়েদ (রাঃ) যাঁকে স্বপ্নের মধ্যে আযানের পদ্ধতি দেখানো হয়েছিল, তাঁর পুত্র মুহাম্মাদ (রহঃ) আবু মাসউদ আল-আনসারী (রাঃ) হতে জ্ঞাত হয়ে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সা’দ ইবন উবাদা (রাঃ) এর মজলিসে আগমন করেন। এ সময় বশীর ইবন সা’দ (রাঃ) তাঁকে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ আমাদেরকে আপনার উপর দরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। আমরা আপনার উপর কিরূপে দরূদ পাঠ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকেন; এতে আমরা পস্তাচ্ছিলাম এই ভেবে যে, বশীরের এই প্রশ্নটি না করাই উত্তম ছিল। নীরবতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলবেঃ ... অতঃপর কা’ব ইবন উজরার উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন এবং উক্ত হাদীছের শেষাংশে এটুকু যোগ করেনঃ ’’ফিল্ আলামীন ইন্নাকা হামীদুম মাজীদ’’ ।