দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৯৬
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে এমনভাবে মুখ ঘুরিয়ে সালাম ফিরাতেন যে, তাঁর মুখমন্ডলের শুভ্র অংশটি পরিলক্ষিত হত এবং তিনি আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন (তিরমিযী, নাসাঈ, ইবন মাজা)। ইমাম আবু দাউদ বলেন, আবু ইসহাকের হাদীছটি মারফু হওয়ার বিষয়টি শোবা অস্বীকার করতেন।