দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৯৭
আবদা ইবন আবদুল্লাহ (রহঃ) .... আলকামা ইবন ওয়ায়েল তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামায আদায় করি। তিনি সালাম ফিরাবার সময় প্রথমে ডান দিকে ফিরে ’’আস্-সালামু আলায়কুম ওয়ারহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু’’ বলেন এবং বাম দিকে ফিরে ’’আস্-সালামু আলায়কুম ওয়ারহমাতুল্লাহ’’ বলেন।