Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,০০১

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

قَالَهُ أَبُو مُوسَى وَعَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ এ বিষয়ে আবু মূসা ও আয়িশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ১০০১। আবূল ওয়ালীদ (রহঃ) ... মুগীরা ইবনু শুবা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এর পুত্র) ইব্রাহিম (রাঃ) যে দিন ইন্তেকাল করেন, সে দিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকেরা বলল, ইব্রাহিম (রাঃ) এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেনঃ নিশ্চই সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি নিদর্শন। করো মৃত্যু বা জন্মের কারণে এ দু’টো গ্রহণ হয় না। কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে, তখন তাদের গ্রহণ মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর নিকট দু’আ করবে এবং সালাত (নামায/নামাজ) আদায় করতে থাকবে।

ছবি বানান