Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,০০২

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

باب قَوْلِ الإِمَامِ فِي خُطْبَةِ الْكُسُوفِ أَمَّا بَعْدُ وَقَالَ أَبُو أُسَامَةَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ فَخَطَبَ، فَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ ' أَمَّا بَعْدُ '. ৬৭৯. অনুচ্ছেদঃ সূর্যগ্রহণের খুতবায় ইমামের “আম্‌মা-বা’দু’ বলা। আবূ উসামা (র.) বলেন হিশাম (র.) ….. আসমা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন আর এদিকে সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। এরপর তিনি খুতবা দিলেন। এতে তিনি প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন। এবপর তিনি বললেনঃ ’আম্মা বা’দু’। ১০০২। মাহমূদ (রহঃ) ... আবূ বকরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হল। তখন তিনি দু’রাকা’আত সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

ছবি বানান