বু
বুখারী শরীফ - হাদীস নং ১,০০৩
তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হল। তিনি বের হয়ে তাঁর চাঁদর টেনে টেনে মসজিদে পৌঁছালেন এবং লোকজনও তাঁর কাছে একত্রিত হল। তারপর তাঁদের নিয়ে দু’রাকা’আত সালাত (নামায/নামাজ) আদায় করেন। এরপর সূর্যগ্রহণ মুক্ত হলে তিনি বললেনঃ সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি নিদর্শন। কারো্ মৃত্যুর কারণে এ দু’টোর গ্রহণ ঘটে না। কাজেই যখন গ্রহণ হবে, তা মুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দু’আ করতে থাকবে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারনেই বলেছেন যে, সেদিন তাঁর পুত্র ইব্রাহিম (রাঃ) এর ওফাত হয়েছিল এবং লোকেরা সে ব্যাপারে বলাবলি করছিল।