বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১০৪
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আট রাকা’আত একত্রে যুহ্র ও আসরের এবং সাত রাকা’আত একত্রে মাগরিব-ইশার আদায় করেছি। (তাই সে ক্ষেত্রে যুহ্র ও মাগরিবের পর সুন্নাত আদায় হয় নি।) আমর (রহঃ) বলেন, আমি বললাম, হে আবূশ শা’সা! আমার ধারনা, তিনি যুহ্র শেষ ওয়াক্তে এবং আসর প্রথম ওয়াক্তে আর ইশা প্রথম ওয়াক্তে ও মাগরিব শেষ ওয়াক্তে আদায় করেছিলেন। তিনি বলেছেন, আমিও তাই মনে করি।