বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১০৫
তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, আপনি কি চাশ্ত-এর সালাত (নামায/নামাজ) আদায় করে থাকেন? তিনি বললেন, না। আমি জিজ্ঞাসা করলাম, উমার (রাঃ) তা আদায় করতেন কি? তিনি বললেন, না। আমি বললাম, আবূ বক্র (রাঃ)? তিনি বললেন, না। আমি জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, আমি তা মনে করি না। (আমার মনে হয় তিনিও তা আদায় করতেন না, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত কিছু বলতে পারছি না। )