বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১০৬
তিনি বলেন, উম্মু হানী (রাঃ) [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাত বোন] ব্যাতীত অন্য কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাশ্তের সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছেন, এরূপ আমাদের কাছে কেউ বর্ণনা করেননি। তিনি উম্মে হানী (রাঃ) অবশ্য বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন (পূর্বাহ্নে) তাঁর ঘরে গিয়ে গোসল করেছেন। (তিনি বলেছেন) যে, আমি আর কখনো (তাঁকে) অনুরূপ সংক্ষিপ্ত সালাত (আদায় করতে) দেখি নি। তবে কিরাআত সংক্ষিপ্ত হলেও তিনি রুকু’ ও সিজ্দা পুর্নাঙ্গরূপে আদায় করছিলেন।