বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১০৯
তিনি বলেন, জনৈক স্থুলদেহী আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আরয্ করলেন, আমি আপনার সঙ্গে (জামা’আতে) সালাত (নামায/নামাজ) আদায় করতে পারি না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে খাবার তৈরি করে তাঁকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটাই এর এক অংশে (কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে) পানি ছিটিয়ে (তা বিছিয়ে) দিলেন। তখন তিনি [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর উপরে দু’ রাকা’আত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। ইবনু জারূদ (রহঃ) (নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে) আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞাসা করলেন (তবে কি) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশ্ত-এর সালাত (নামায/নামাজ) আদায় করতেন? আনাস (রাঃ) বললেন, সেদিন ব্যাতীত অন্য সময়ে তাঁকে এ সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখিনি।