Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১১০

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি দশ রাকা’আত সালাত (নামায/নামাজ) আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি। যুহরের আগে দু’ রাকা’আত পরে দু’ রাকা’আত, মাগরিবের পরে দু’ রাকা’আত তাঁর ঘরে, ইশার পরে দু’ রাকা’আত তাঁর ঘরে এবং দু’ রাকা’আত সকালের (ফজরের) সালাত (নামায/নামাজ)-এর আগে। ইবনু উমর (রাঃ) বলেন, আর এ সময়টি ছিল এমন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে (সাধারণত) কোন ব্যাক্তিকে প্রবেশের অনুমতি দেয়া হত না। তবে উম্মুল মু’মিনিন হাফসা (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, যখন মুআয্‌যিন আযান দিতেন এবং ফজর (সুবহে-সা’দিক) উদিত হত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ রাকা’আত সালাত (নামায/নামাজ) আদায় করতেন।

ছবি বানান