Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১৪২

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

بَابُ مَنْ صَفَّقَ جَاهِلاً مِنَ الرِّجَالِ فِي صَلاَتِهِ لَمْ تَفْسُدْ صَلاَتُهُ. فِيهِ سَهْلُ بْنُ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ৭৬৯. অনুচ্ছেদঃ যে ব্যক্তি অজ্ঞাতবশত সালাতে হাততালি দেয় তাঁর সালাত নষ্ট হয় না। এ বিষয়ে সাহ্‌ল ইব্‌ন সা’দ (রা.) সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণিত হয়েছে। ১১৪২। মুহাম্মদ ইবনু কাসীর (রহঃ) ... সাহ্‌ল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত (নামায/নামাজ) আদায় করতেন এবং তাঁরা তাদের লুঙ্গী ছোট হওয়ার কারণে ঘাড়ের সাথে বেঁধে রাখতেন। তাই মহিলাগণকে বলা হয়, পুরুষগণ সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা (সিজ্‌দা থেকে) মাথা তুলবে না।

ছবি বানান