বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১৪৩
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর সালাতরত অবস্থায় সালাম করতাম। তিনি আমাকে সালামের জওয়াব দিতেন। আমরা (আবিসিনিয়া থেকে) ফিরে তাঁকে (সালাতরত অবস্থায়) সালাম দিলাম। তিনি জওয়াব দিলেন না এবং পরে বললেনঃ সালাতে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে।