Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪২৫

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, ফযল ইবনু ’আব্বাস (রাঃ) একই বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে আরোহণ করেছিলেন। এরপর খাশ’আম গোত্রের জনৈক মহিলা উপস্থিত হল। তখন ফযল (রাঃ) সেই মহিলার দিকে তাকাতে থাকেন এবং মহিলাটিও তার দিকে তাকাতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযলের চেহারা অন্যদিকে ফিরিয়ে দিতে থাকেন। মহিলাটি বললো, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর বান্দার উপর ফরযকৃ্ত হাজ্জ (হজ্জ) আমার বয়োবৃদ্ধ পিতার উপর ফরয হয়েছে। কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, আমি কি তাঁর পক্ষ হতে হাজ্জ (হজ্জ) আদায় করবো? তিনি বললেনঃ হ্যাঁ (আদায় কর)। ঘটনাটি হজ্জাতুল বিদা’র সময়ের।

ছবি বানান