Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪২৪

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

আবু আমর (রহঃ) বলেন, উমর, আলী, ইবন উমর, জাবির, আয়শা (রাঃ) তাউস, আতা ও ইবন সীরীন (রহঃ) ইয়াতীমের মাল থেকে সাদাকাতুল ফিতর আদায় করার অভিমত ব্যক্ত করেছেন। যুহরী (রহঃ) বলেন, পাগলের মাল থেকে সাদাকাতুল ফিতর আদায় করা হবে। ১৪২৪। মুসাদ্দাদ (রহঃ) ... ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, আযাদ ও গোলাম প্রত্যেকের পক্ষ থেকে এক সা’ যব অথবা এক সা’ খেজুর সাদকাতুল ফিতর হিসাবে আদায় করা ফরয করে দিয়েছেন।

ছবি বানান