বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৫৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তালবিয়া পাঠ করতেন তা আমি ভালরূপে অবগত (তাঁর তালবিয়া ছিলঃ) আমি হাযির হে আল্লাহ! আমি হাযির, আমি হাযির, আপনার কোন অংশীদার নেই, আমি হাযির, সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনারই। আবূ মু’আবিয়া (রহঃ) আ’মাশ (রহঃ) থেকে হাদীস বর্ণনায় সফিয়া (রহঃ) এর অনুসরণ করেছেন। শু’বা (রহঃ) আবূ ’আতিয়্যা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ’আয়িশা (রাঃ) থেকে শুনেছি।