Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪৬৩

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আলী (রাঃ) কে ইহ্‌রাম বহাল রাখার আদেশ দিলেন, এরপর জাবির (রাঃ) সুরাকা (রাঃ) এর উক্তি বর্ণনা করেন। মুহাম্মদ ইবনু বকর (রহঃ) ইবনু জুরাইজ (রহঃ) থেকে অতিরিক্ত বর্ণনা করেন; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আলী (রাঃ)-কে বললেনঃ হে ’আলী! তুমি কোন্‌ প্রকার ইহ্‌রাম বেঁধেছ? ’আলী (রাঃ) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহ্‌রামের অনুরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে কুরবানীর পশু প্রেরণ কর এবং ইহরাম অবস্থায় যেভাবে আছ সে ভাবেই থাক।

ছবি বানান