বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৬৮
তিনি বলেন, হজ্জাতুল বিদার বছর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। আমাদের মধ্যে কেউ কেবল ’উমরার ইহ্রাম বাঁধলেন, আর কেউ হাজ্জ (হজ্জ) ও ’উমরা উভয়টির ইহ্রাম বাঁধলেন। আর কেউ শুধু হাজ্জ (হজ্জ)-এর ইহ্রাম বাঁধলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ (হজ্জ) এর ইহ্রাম বাঁধলেন। যারা কেবল হাজ্জ (হজ্জ) বা এক সঙ্গে হাজ্জ (হজ্জ) ও ’উমরার ইহ্রাম বেঁধেছিলেন তাদের একজনও কুরবানী দিনের পূর্বে ইহ্রাম খোলেন নি।