Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪৬৯

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, আমি ’উসমান ও ’আলী (রাঃ) কে (উসফান নামক স্থানে) দেখেছি, ’উসমান (রাঃ) তামাত্তু ও হাজ্জ (হজ্জ) ও ’উমরা একত্রে আদায় করতে নিষেধ করতেন। ’আলী (রাঃ) এ অবস্থা দেখে হাজ্জ (হজ্জ) ও ’উমরার ইহরাম একত্রে বেঁধে তালবিয়া পাঠ করেন-لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ (হে আল্লাহ! আমি ’উমরা ও হাজ্জ (হজ্জ) এর ইহরাম বেঁধে হাযির হলাম) এবং বললেন, কারো কথায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত বর্জন করতে পারব না।

ছবি বানান