বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৭৩
তিনি বলেন, আমি তামাত্তু’ হাজ্জ (হজ্জ) করতে ইচ্ছা করলে কিছু লোক আমাকে নিষেধ করল। আমি তখন ইবনু ’আব্বাস (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করলে তিনি তা আমাকে করতে নির্দেশ দেন। এরপর আমি স্বপ্নে দেখলাম, যেন এক ব্যাক্তি আমাকে বলছে, উত্তম হাজ্জ (হজ্জ) ও মাকবূল ’উমরা। ইবনু ’আব্বাস (রাঃ)-এর নিকট স্বপ্নটি বললাম। তিনি বললেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। এরপর আমাকে বললেন, তুমি আমার কাছে থাক, তোমাকে আমার মালের কিছু অংশ দিব। রাবী শু’বা (রহঃ) বলেন, আমি (আবূ জামরাকে) বললাম, তা কেন? তিনি বললেন, আমি যে স্বপ্নে দেখেছি সে জন্য।