বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৭৫
তিনি বলেন, ’উসফান নামক স্থানে অবস্থানকালে ’আলী ও ’উস্মান (রাঃ) এর মধ্যে হাজ্জে তামাত্তু’ করা সম্পর্কে পরস্পরে দ্বিমত সৃষ্টি হয়। ’আলী (রাঃ) ’উসমান (রাঃ) কে লক্ষ্য করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, আপনি কি তা থেকে বারণ করতে চান? ’উসমান (রাঃ) বললেন, আমাকে আমার অবস্থায় থাকতে দিন। ’আলী (রাঃ) এ অবস্থা দেখে তিনি হাজ্জ (হজ্জ) ও ’উমরা উভয়ের ইহ্রাম বাঁধেন।