Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৪৯৮

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, ইয়াজূজ ও মাজূজ বের হওয়ার পরও বায়তুল্লাহর হাজ্জ (হজ্জ) ও ’উমরা পালিত হবে। আবান ও ’ইমরান (রহঃ) কাতাদা (রহঃ) থেকে হাদীস বর্ণনায় হাজ্জাজ ইবনু হাজ্জাজের অনুসরণ করেছেন। ’আবদুর রাহমান (রহঃ) শু’বা (রহঃ) থেকে বর্ণনা করেন, বায়তুল্লাহর হাজ্জ (হজ্জ) বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। প্রথম রিওয়ায়াতটি অধিক গ্রহনযোগ্য। আবূ ’আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেন, কাতাদা (রহঃ) রিওয়ায়াতটি ’আবদুল্লাহ (রহঃ) থেকে এবং ’আবদুল্লাহ (রহঃ) আবূ সা’ঈদ (রাঃ) থেকে শুনেছেন।

ছবি বানান