বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৪৯৯
তিনি বলেন, কাবার সামনে আমি শায়বার সাথে কুরসীতে বসলাম। তখন তিনি বললেন, ’উমর (রাঃ) এখানে বসেই বলেছিলেন, আমি কাবা ঘরে রক্ষিত সোনা ও রূপা বণ্টন করে দেওয়ার ইচ্ছা করেছি। (শায়বা বলেন) আমি বললাম, আপনার উভয় সঙ্গী [রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বাক্র (রাঃ)] তো এরূপ করেন নি। তিনি বললেন, তাঁরা এমন দু’ ব্যাক্তিত্ব যাঁদের অনুসরণ আমি করব।