বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫৪২
وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا السَّعْيُ مِنْ دَارِ بَنِي عَبَّادٍ إِلَى زُقَاقِ بَنِي أَبِي حُسَيْنِ ইবন ’উমর (রাঃ) বলেন, বনু ’আব্বাস-এর বসতি হতে বনু আবূ হুসাইন-এর গলি পর্যন্ত সা’য়ী করবে। ১৫৪২। মুহাম্মদ ইবনু ’উবাইদ (ইবনু মায়মূন) (রহঃ) ... ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ-ই-কুদূমের সময় প্রথম তিন চক্করে রমল করতেন ও পরবর্তী চার চক্কর স্বাভাবিক গতিতে হেঁটে চলতেন এবং সাফা ও মারওয়ার মাঝে সা’য়ীর সময় বাতনে মসীলে দ্রুত চলতেন। আমি (’উবাইদুল্লাহ) নাফি’ কে বললাম, ’আবদুল্লাহ (রাঃ) কি রুকন ইয়ামানীতে পৌছে হেঁটে চলতেন? তিনি বললেন, না। তবে হাজরে আসওয়াদের নিকট ভীড় হলে (একটুখানি মন্থর গতিতে চলতেন), কারন তিনি তা চুম্বন না করে সরে যেতেন না।