বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫৪৩
তিনি বলেন, আমরা ইবনু ’উমর (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করলাম, কোন ব্যাক্তি যদি ’উমরা করতে গিয়ে শুধু বায়তুল্লাহর তাওয়াফ করে, আর সাফা ও মারওয়া সা’য়ী না করে, তাঁর পক্ষে কি স্ত্রী সহবাস বৈধ হবে? তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) উপনীত হয়ে বায়তুল্লাহর তাওয়াফ সাত চক্করে সমাধা করে মাকামে ইব্রাহিমের পিছনে দু’ রাক’আত সালাত (নামায/নামাজ) আদায় করলেন, এরপরে সাত চক্করে সাফা ও মারওয়া সা’য়ী করলেন। [এতটুকু বলে ইবনু ’উমর (রাঃ) বলেন] তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা জাবির ইবনু ’আবদুল্লাহ (রাঃ) কে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, সাফা ও মারওয়ার সা’ফী করার পূর্বে কারো পক্ষে স্ত্রী সহবাস মোটেই বৈধ হবে না।