বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৫৯১
وَقَالَ عُرْوَةُ عَنِ الْمِسْوَرِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَلَّدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدْيَ وَأَشْعَرَهُ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ ’উরওয়া (রহঃ) মিসওয়ার (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর (হাদী) পশুর কিলাদা পরান ও ইশ’আর করেন এবং ’উমরার ইহরাম বাঁধেন। ১৫৯১। ’আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর (হাদী) পশুর কিলাদা পাকিয়ে দিলাম। এরপর তিনি তাঁর ইশ’আর করলেন এবং তাঁকে তিনি কিলাদা পরিয়ে দিলেন অথবা আমি একে কিলাদা পরিয়ে দিলাম। এরপর তিনি তা বায়তুল্লাহর দিকে পাঠালেন এবং নিজে মদিনায় থাকলেন এবং তাঁর জন্য যা হালাল ছিল তা থেকে কিছুই তাঁর জন্য হারাম হয়নি।