Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৫৯২

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি ’আয়িশা (রাঃ) এর নিকট পত্র লিখলেন যে, ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) বলেছেন, যে ব্যাক্তি কুরবানীর (হাদী) পশু (মক্কা) পাঠায় তা যবেহ না করা পর্যন্ত তাঁর জন্য ঐ সমস্ত কাজ হারাম হয়ে যায়, যা হাজীদের জন্য হারাম। (বর্ণনাকারিণী), বলেন, ’আয়িশা (রাঃ) বললেন, ইবনু ’আব্বাস (রাঃ) যেমন বলেছেন, ব্যাপার তেমন নয়। আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর পশুর কিলাদা পাকিয়ে দিয়েছি আর তিনি নিজ হাতে তাঁকে কিলাদা পরিয়ে দেন। এরপর আমার পিতার সঙ্গে তা পাঠান। সে জানোয়ার যবেহ করা পর্যন্ত আল্লাহ কর্তৃক হালাল করা কোন বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি হারাম হয়নি।

ছবি বানান