বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৬৮৯
তিনি বলেন, মক্কার পথে আমি ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) এর সঙ্গে ছিলাম। সাফিয়্যা বিনত আবূ ’উবায়দ (রাঃ) এর গুরুতর অসুস্থ হওয়ার সংবাদ তাঁর কাছে পৌছল। তখন তিনি গতি বাড়িয়ে দিলেন। (পশ্চিম আকাশের) লালিমা অদৃশ্য হবার পর সাওয়ারী থেকে নেমে মাগরিব ও ’ইশা একসাথে আদায় করেন। তারপর বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি, সফরে দ্রুত চলার প্রয়োজন হলে তিনি মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও ’ইশা একসাথে আদায় করতেন।