Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৯০

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

পরিচ্ছেদঃ পথে অবরুদ্ধ ব্যক্তি ও শিকার জন্তুর বিনিময়। আর মহান আল্লাহর বাণীঃ তোমরা যদি বাধাপ্রাপ্ত হও, তবে সহজলভ্য কুরবানী করবে। যে পর্যন্ত কুরবানীর জানোয়ার তার স্থানে না পৌছে, তোমরা মাথামুণ্ডুন করবে না (২ : ১৯৬)। ’আতা (রহঃ) বলেন, الاحصار من كل شئ يحبسه যা আটকিয়ে রাখে বা বাধা সৃষ্টি করে তাকে ইহসার বলে। আবূ ’আবদুল্লাহ (রহঃ) বলেন, حصورا (হাসূর) মানে যিনি স্ত্রী সন্তোগ করেন না। ১৬৯০। ’আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... নাফি’ (রহঃ) থেকে বর্ণিত যে, হাঙ্গামা চলাকালে ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) ’উমরার নিয়ত করে মক্কায় রওয়ানা হওয়ার পর বললেন, বায়তুল্লাহর পথে বাধাগ্রস্ত হলে, তাই করব যা করেছিলাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে। তাই তিনি ’উমরার ইহরাম বাঁধলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও হুদায়বিয়ার বছর ’উমরার ইহরাম বেঁধেছিলেন।

ছবি বানান