বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৬৯৬
’আবদুল্লাহ এবং সালিম (রহঃ) উভয়ই ’আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন, ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ’উমরার নিয়ত করে আমরা রওয়ানা হলে যখন কুরায়শের কাফিররা বায়তুল্লাহর অনতিদূরে বাধা হয়ে দাঁড়ায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উট কুরবানী করেন এবং মাথা কামিয়ে ফেলেন।