Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৬৯৭

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

(মক্কা মুকার্‌রামায়) গোলযোগ চলাকালে ’উমরার নিয়ত করে ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) যখন মক্কার দিকে রওয়ানা হলেন, তখন বললেন, বায়তুল্লাহ থেকে যদি আমি বাধাপ্রাপ্ত হই তাহলে তাই করব যা করেছিলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে। তাই তিনি ’উমরার ইহরাম বাঁধালেন। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হুদায়বিয়ার বছর ’উমরার ইহরাম বেঁধেছিলেন। তারপর ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ) নিজের ব্যাপারে ভেবেচিন্তে বললেন, উভয়টি তো একই রকম। আমি তোমাদের সাক্ষী করে বলছি, আমি আমার উপর ’উমরার সাথে হাজ্জ (হজ্জ) কে ওয়াজিব করে নিলাম। তিনি উভয়টির জন্য একই তাওয়াফ করলেন এবং এটাই তাঁর পক্ষ থেকে যথেষ্ট মনে করেন, আর তিনি কুরবানীর পশু সঙ্গে নিয়েছিলেন।

ছবি বানান