বুখারী শরীফ - হাদীস নং ১,৭১৩
তিনি ’আমর ইবনু সা’ঈদ (রহঃ) কে বললেন। যখন আমর মক্কায় সেনাবাহিনী প্রেরন করেছিলেন, হে আমীর! আমাকে অনুমতি দিন। আমি আপনাকে এমন কথা শোনাব যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়য়ের পরের দিন ইরশাদ করেছিলেন। আমার দু’টি কান ঐ কথা গুলো শুনেছে, হৃদয় সেগুলো স্মৃতিতে একে রেখেছে এবং আমার চোখ দু্টো তা প্রত্যক্ষ করেছে। যখন তিনি কথাগুলো বলেছিলেন, তখন তিনি প্রথমে আল্লাহর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেনঃ আল্লাহ তা’আলা মক্কাকে মহাসম্মানিত করেছেন। কোন মানুষ তাঁকে মহাসম্মানিত করেনি। সুতরাং আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন মানুষের জন্য মক্কায় রক্তপাত করা বা এর কোন গাছ কাঁটা বৈধ নয়। আল্লাহর রাসুল কর্তৃক লড়াই পরিচালনার কারনে যদি কেউ যুদ্ধ করার অনুমতি দেয় তাহলে তাঁকে তোমরা বলে দিও, আল্লাহ তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো অনুমতি দিয়েছিলেন। তোমাদেরকে তো আর তিনি অনুমতি দেননি। আর এ অনুমতিও কেবল শুধু আমাকে দিনের কিছু সময়ের জন্য দেওয়া হয়েছিল। আজ (পরের দিন) পুনরায় নিষিদ্ধতা পূনর্বহাল করা হয়েছিল যেমনিভাবে গতকাল ছিল। অতএব প্রত্যেক উপস্থিত ব্যাক্তি যেন প্রত্যেক অনুপস্থিত ব্যাক্তির নিকট এই বার্তা পৌঁছে দেয়। আবূ শুরায়হ (রাঃ) কে জিজ্ঞেসা করা হল, আপনাকে ’আমর কি জবাব দিয়েছিলেন? তিনি বললেন, ’আমর বলেছিলেন, হে আবূ শুরায়হ! এর বিষয়টি আমি তোমার থেকে ভাল জানি। হারাম কোন অপরাধীকে, হত্যা করে পলাতক ব্যাক্তিকে এবং চুরি করে পলায়নকারী ব্যাক্তিকে আশ্রয় দেয় না। আবূ ’আবদুল্লাহ (রহঃ) বলেন,خَرْبَةٌ শব্দের অর্থ হলبَلِيَّةٌ বা ফিতনা ফাসাদ।