বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৭১৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ তা’আলা মক্কাকে সম্মানিত করেছেন। সুতরাং তা আমার পূর্বে কারো জন্য হালাল ছিল না এবং আমার পরেও কারো জন্য হালাল হবে না। তবে আমার জন্য তা কেবল কিছুদিনের জন্য হালাল করে দেয়া হয়েছিল। তাই এখানকার ঘাস, লতাপাতা কাঁটা যাবে না। কোন শিকার জন্তুকে তাড়ান যাবে না এবং কোন হারানো বস্তুকেও হস্তগত করা যাবে না। অবশ্য ঘোষনাকারী ব্যাক্তি এ নিয়মের ব্যতিক্রম। ’আব্বাস (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! স্বর্ণকার এবং আমাদের কবরে ব্যবহারের জন্য ইযখির ঘাস গুলোকে বাদ রাখুন। তিনি বললেনঃ হ্যাঁ, ইযখিরকে বাদ দিয়েই। খালিদ (রহঃ) ’ইকরিমা (রহঃ) থেকে বর্ননা করেছেন, তিনি বলেছেন হারামের শিকার জানোয়ারকে তাড়ানো যাবে না, এর অর্থ তুমি কি জান? এর অর্থ হল ছায়া থেকে তাঁকে তাড়িয়ে তাঁর স্থানে অবতরন করা।