Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭১৯

প্রায় ২ মিনিট · ১৫৯ শব্দ

তিনি বলেন, এক ব্যাক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসুল! ইহরাম অবস্থায় আপনি আমাদেরকে কী ধরনের কাপড় পরতে আদেশ করেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জামা, পায়জামা, পাগড়ী ও টুপি পরিধান করবে না। তবে কারো যদি জুতা না থাকে তা হলে সে যেন মোজা পরিধান করে তাঁর গিরার নিচের অংশটুকু কেটে নেয়। তোমরা জাফরান এবং ওয়ারস লাগানো কোন কাপড় পরিধান করবে না। মুহরিম মহিলাগন মুখে নেকাব এবং হাতে হাত মোজা লাগাবে না। মূসা ইবনু ’উকবা, ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনুু’ উকবা, জুওয়ায়রিয়া, ইবনু ইসহাক (রহঃ) নেকাব এবং হাত মোজার বর্ননায় লায়স (রহঃ) এর অনুসরন করেছেন। ’উবায়দুল্লাহ (রহঃ) এর وَلاَ الوَرْسٌ স্থলে وَلاَ وَرْسٌ বলেছেন এবং তিনি বলতেন, ইহরাম বাধা মেয়েরা নেকাব ও হাত মোজা ব্যবহার করবে না। মালিক (রহঃ) নাফি (রহঃ) এর মাধ্যমে ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, ইহরাম বাধা মেয়েরা নেকাব ব্যবহার করবে না। লায়স ইবনু আবূ সুলায়ম (রহঃ) এ ক্ষেত্রে মালিক (রহঃ) এর অনুসরন করেছেন।

ছবি বানান