Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭২০

প্রায় ১ মিনিট · ৬১ শব্দ

কুতায়বা (রহঃ) ... ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, এক মুহরিম ব্যাক্তিকে তাঁর উষ্ট্রী ফেলে দেয়, ফলে তাঁর ঘাড় ভেঙ্গে যায় এবং মারা যায়। তাঁকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হয়। তিনি বললেনঃ তোমরা তাঁকে গোসল করাও এবং কাফন পরাও। তবে তাঁর মাথা ঢেকে দিওনা এবং সুগন্ধি লাগিও না। তাঁকে তালবিয়া পাঠরত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে।

ছবি বানান