Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৭২১

প্রায় ২ মিনিট · ১৮৭ শব্দ

তিনি বলেন, আবওয়া নামক স্থানে ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) এবং মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) এর মধ্যে মতানৈক্য হল। ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) বললেন, মুহরিম ব্যাক্তি তার মাথা ধৌত করতে পারবে আর মিসওয়ার (রাঃ) বললেন, মুহরিম তাঁর মাথা ধৌত করতে পারবে না। এরপর ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) আমাকে আবূ আইয়ুব আনসারী (রাঃ) এর নিকট পাঠালেন। আমি তাঁকে কূপ থেকে পানি উঠানোর চরকার দু’খুটির মাঝে কাপড়ঘেরা অবস্থায় গোসল করতে দেখতে পেলাম। আমি তাঁকে সালাম দিলাম। তিনি বললেন, কে? বললাম, আমি ’আবদুল্লাহ ইবনু হুনায়ন। মুহরিম অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মাথা ধৌত করতে, এ বিষয়টি জিজ্ঞাসা করার জন্য আমাকে ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) আপনার নিকট পাঠিয়েছেন। এ কথা শুনে আবূ আইয়ুব (রাঃ) তাঁর হাতটি কাপড়ের উপর রাখলেন এবং কাপড়টি নিচু করে দিলেন। ফলে তাঁর মাথাটি আমি পরিষ্কার দেখতে পেলাম। তারপর তিনি এক ব্যাক্তিকে, যে তাঁর মাথায় পানি ঢালছিল, বললেন, পানি ঢাল। সে তাঁর মাথায় পানি ঢালতে থাকল। তারপর তিনি দু’হাত দ্বারা মাথা নাড়া দিয়ে হাত দুখানা একবার সামনে আনলেন আবার পেছনের দিকে টেনে নিলেন। এরপর বললেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি।

ছবি বানান