Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৮৬৫

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) ও ’আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... উম্মুল ফাযল বিনত হারিস (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, কিছুসংখ্যক লোক ’আরাফাতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে তাঁর কাছে সন্দেহ প্রকাশ করে। তাদের কউ বলল, তিনি সাওম পালন করেছেন। আর কউ বলল, না, তিনি করেন নাই। এতে উম্মুল ফাযল (রাঃ) এক পেয়ালা দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠিয়ে দিলেন এবং তিনি তা পান করে নিলেন। এ সময় তিনি উঠের পিঠে (’আরাফাতে) উকূফ অবস্থায় ছিলেন।

ছবি বানান