বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৮৬৭
তিনি বলেন, আমি একবার ঈদে ’উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সঙ্গে ছিলাম, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতে নিষেধ করেছেন। (ঈদুল ফিতরের দিন) যে দিন তোমরা তোমাদের সাওম ছেড়ে দাও। আরেক দিন, যেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত খাও। আবূ ’আবদুল্লাহ (রহঃ) বলেন, ইবনু ’উয়ায়না (রহঃ) বলেন, যিনি ইবনু আযহারের মাওলা বলে উল্লেখ করেছেন, তিনি ঠিক বর্ণনা করেছেন; আর যিনি ’আবদুর রহমান ইবনু ’আওফ (রাঃ) এর মাওলা বলেছেন, তিনিও ঠিক বর্ণনা করেছেন।