বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৮৭২
وَقَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي كَانَتْ، عَائِشَةُ ـ رضى الله عنها ـ تَصُومُ أَيَّامَ مِنًى، وَكَانَ أَبُوهَا يَصُومُهَا মুহাম্মদ ইবনুল মুসান্না (রহঃ) ... হিশাম (রহঃ) সূত্রে বর্ণিত যে, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, আয়িশা (রাঃ) মিনাতে (অবস্থানের) দিনগুলোতে সাওম পালন করতেন। আর তাঁর পিতাও সে দিন গুলোতে সওম পালন করতেন। ১৮৭২। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... ’আয়িশা (রাঃ) ও ইবনু ’উমর (রাঃ) থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন, যাঁর নিকট কুরবানীর পশু নেই তিনি ছাড়া অন্য কারও জন্য আইয়্যামে তাশরীকে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করার অনুমতি দেওয়া হয় নাই। হাদিস নং- ১৯৯৬, ১৯৯৭ ও ১৯৯৮