বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৮৭৩
তিনি বলেন, যে ব্যাক্তি একই সঙ্গে হাজ্জ (হজ্জ) ও ’উমরা পালনের সুযোগ লাভ করল সে ’আরাফাতের দিবস পর্যন্ত সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করবে। সে যদি কুরবানী না করতে পারে এবং সাওমও পালন না করে থাকে তবে মিনার দিনগুলোতে সাওম পালন করবে। ইবনু শিহাব (রহঃ) ’আয়িশা (রাঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইবরাহীম ইবনু সা’দ (রহঃ) ইবনু শিহাব (রহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।