বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৯২২
তিনি বলেন, উকায, মাজিন্না ও যুল-মাজায (নামক স্থানে) জাহিলিয়্যাতের যুগে বাজার ছিল। ইসলামের আবির্ভাবের পরে লোকেরা ঐ সকল বাজারে যেতে গুনাহ্ মনে করতে লাগল। ফলে (আল কুরআন মজীদের) আয়াত নাজিল হলঃ তোমাদের রবের অনুগ্রহ সন্ধানে তোমাদের কোন পাপ নেই। (২ঃ ১৯৮) ইবনু আব্বাস (রাঃ) (আয়াতের সঙ্গে) হাজ্জের (হজ্জ) মওসুমে কথাটুকুও পড়লেন।