Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,১২০

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

(হিজরতের সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাঃ) বনূ দীল ও বনূ আবদ ইবনু আদী গোত্রের একজন অত্যন্ত হুশিয়ার ও অভিজ্ঞ পথপ্রদর্শক মজদুর নিয়োগ করেন। এ লোকটি আস ইবনু ওয়াইল গোত্রের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল আর সে কুরায়শী কাফিরদের ধর্মাবলম্বী ছিল। তাঁরা দু’জন [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাঃ)] তার প্রতি আস্থা রেখে নিজ নিজ সাওয়ারী তাকে দিয়ে দিলেন এবং তিন রাত পর এগুলো সাওর পাহাড়ের গুহায় নিয়ে আসতে বলেন। সে তিন রাত পর সকালে তাঁদের সাওয়ারী নিয়ে তাঁদের কাছে উপস্থিত হল। তারপর তাঁরা দু’জন রওয়ানা করলেন। তাঁদের সাথে আমির ইবনু ফুহাইরা ও দীল গোত্রের পথপ্রদর্শক সেই লোকটিও ছিল। সে তাঁদেরকে উপকূলের (সাগরের) পথ ধরে নিয়ে গেল।

ছবি বানান